(Governance Performance Monitoring System)
সরকারি কার্যক্রমে দক্ষতা, জবাবদিহিতা, স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ’র প্রবর্তন করা হয়। এই পদ্ধতির আওতায় মন্ত্রণালয়/বিভাগ ও তাদের অধীন দপ্তর/সংস্থাসমূহ সরকারের বিভিন্ন পরিকল্পনা, কৌশল এবং অঙ্গীকারের আলোকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। তবে এপিএ কাঠামোতে কিছু সীমাবদ্ধতা চিহ্নিত হওয়ায় সরকারের সংস্কার এজেন্ডাকে বিবেচনায় রেখে একটি অধিকতর বাস্তবমুখী ও ফলাফলভিত্তিক কর্মসম্পাদন ব্যবস্থার রূপান্তর প্রয়োজন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে সরকার একটি নতুন কর্মসম্পাদন মূল্যায়ন কাঠামো ‘সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি/ Governance Performance Monitoring System’ (GPMS) চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। এটি একটি নিয়মিত, কাঠামোবদ্ধ ও তথ্যপ্রযুক্তিনির্ভর পরিবীক্ষণ ব্যবস্থা, যা প্রাতিষ্ঠানিক পরিকল্পনার সঙ্গে বাস্তবায়নের সংযোগ স্থাপন করে এবং লক্ষ্যভিত্তিক ফলাফল অর্জনের উপর গুরুত্ব প্রদান করে। বাকি অংশটুকু পড়তে এখানে ক্লিক করুন।
নোটিশ বোর্ডমন্ত্রণালয়/বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার শুদ্ধাচার কর্মপরিকল্পনা ও NIS অনলাইন সিস্টেম Software সংক্রান্ত প্রশিক্ষণ আয়োজন।
মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার শুদ্ধাচার কর্মপরিকল্পনা ও NIS অনলাইন সিস্টেম Software সংক্রান্ত প্রশিক্ষণ আয়োজন।
২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার সংক্রান্ত খসড়া কর্মপরিকল্পনা দাখিলের সময়সীমা ১৮-০৫-২০২৩ থেকে ২৫-০৫-২০২৩ তারিখ পর্যন্ত।
সকল...